26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ডিসেম্বরে জমে গেল পঞ্চগড়: টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে থাকায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় দিনমজুর ও খেটে–খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। পাশাপাশি হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও।

আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও সকালে ঘন কুয়াশা ছিল না, কিন্তু ঠাণ্ডার দাপট ছিল আগের চেয়ে বেশি।

গত দুই দিন এই জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় আজ সামান্য কমে শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই রয়ে গেছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামনের দিনগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরও জোরদার হতে পারে।

শীতের এমন আগাম আগমনে জনজীবনে দুর্ভোগ বাড়ছে, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের সামনে অপেক্ষা করছে আরও কনকনে দিন।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles