26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে এখনো সিদ্ধান্ত হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে দেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হলে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়টি উত্থাপন করা হয়।

জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে দেশে মোট ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্বাচলে টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ

পরে দ্বিতীয় প্রশ্নে এস এম জাহাঙ্গীর হোসেন জানতে চান, তার নির্বাচনী এলাকায় সরকারিভাবে কোনো টেকনিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে কি না।

লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মহানগর এলাকায় নতুন করে টেকনিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নেই। তবে ঢাকা মহানগরের কাছাকাছি পূর্বাচল এলাকায় একটি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে জমি বরাদ্দের জন্য চিঠি পাঠানো হয়েছে। জমি বরাদ্দ পাওয়া গেলে পূর্বাচলে এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সংসদে এ বিষয়ে আলোচনার মাধ্যমে দেশে কারিগরি শিক্ষার বিস্তার ও দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles